চীনা অ্যাপ সনাক্তের ভারতীয় অ্যাপটি মুছে ফেললো ‍গুগল

৩ জুন, ২০২০ ১৮:৪৩  
প্লে স্টোর থেকে চীনা অ্যাপ সনাক্তকরণে নির্মিত ভারতীয় ‘রিম্যুভ চায়না অ্যাপস’ সরিয়ে ফেলেছে গুগল। অ্যাপ্লিকেশনটি গুগল প্লে নীতি লঙ্ঘন করায় এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার ভিত্তিক সংস্থা মাউন্টেন ভিউ। ভারত-চীন সীমান্ত উত্তেজনার মধ্যে গত ১৭ মে ভারতের জয়পুরের ওয়ানটাচ অ্যাপল্যাব অ্যাপটি তৈরি করে। অ্যাপ্লিকেশনটি চালু হওয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যে ৫০ লক্ষেরও বেশি ডাউনলোড হয়েছে। কয়েক দিনের মধ্যে গুগল প্লে থেকে টানা এটি ভারতের দ্বিতীয় ভাইরাল অ্যাপ। গুগল এর আগে টিকটক ক্লোন মিত্রনকে সরিয়ে দিয়েছে। এদিকে অ্যাপটি ‘শিক্ষামূলক কাজে’ তৈরি করা হয়েছে বলে এর নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানটাচ অ্যাপল্যাব দাবি করলেও এটি আদতে দেশটিতে চীন বিরোধী মনোভাবকে উস্কে দিচ্ছে। দেশটির ৯৫ শতাংশ মোবাইলফোনেই এটি ডাউনলোড হয়েছে বলে জানিয়েছে স্ট্যাট কাউন্টার। ফলে দুই দিনের মধ্যেই অ্যাপটি গুগলে প্লে এর শীর্ষ ৩টি অ্যাপের মধ্যে জায়গা করে নেয়। অ্যাপটি সরিয়ে নেয়ার ফলে এখন ভারতে শীর্ষ তিন অ্যাপে ফিরে এসেছে জুম। ভারতের কন্ট্র্যাকট ট্রেসিং অ্যাপ ‘আরোগ্য সেতু’র পর‌ই রয়েছে এটির অবস্থান।